রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়

৫ এপ্রিল শুরু হচ্ছে বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা যাচাই ও উন্নয়নের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’। আগামী ৫ এপ্রিল (রবিবার) থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটে এই মহড়া অনুষ্ঠিত হবে।শুক্রবার (৩ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।আইএসপিআর জানায়, এই মহড়ার মাধ্যমে বিমানবাহিনীর আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া (Quick Reaction) ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। মহড়ার প্রধান দিকগুলো হলো: আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা যাচাই ও প্রয়োজনীয় উন্নয়ন সাধন। মহড়ায় বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট এবং সারফেস টু এয়ার মিসাইল ইউনিট অংশগ্রহণ করবে।প্রথমবারের মতো এই মহড়ায় আনম্যানড এরিয়াল সিস্টেম (ড্রোন) ও আধুনিক যুদ্ধকৌশলের ব্যাপক ব্যবহার দেখা যাবে।বিমানবাহিনীর বৈমানিকরা বিভিন্ন ধরনের জটিল এয়ার ওয়ারফেয়ার কৌশল ও আকাশ যুদ্ধের কলাকৌশল অনুশীলন করবেন।দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে বিমানবাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫ দিনব্যাপী এই মহড়ায় বাহিনীর সব স্তরের কর্মকর্তা ও বিমানসেনারা অংশ নিয়ে তাদের পেশাদারিত্ব ও যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন করবেন।