জাতীয়

সংবিধানে জিয়ার স্বাধীনতার ঘোষণা ও আল্লাহর ওপর আস্থা ফিরবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আকতার   নিউজ ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

 সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একইসাথে সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনের জন্য সব দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ২০২৪ সালের অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান জানিয়ে ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’-এর নির্যাসকে সংবিধানে ধারণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের আমূল পরিবর্তনের জন্য সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের নিয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেন, “সংবিধান কীভাবে সংশোধিত হবে তা এই সংসদেই নির্ধারিত হবে, বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে নয়।”সালাহউদ্দিন আহমদ দাবি করেন, সংবিধানে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে ভুল ইতিহাস ও ‘তথাকথিত’ স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল যা বিলুপ্ত করা প্রয়োজন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অব স্টেট হিসেবে ঘোষণা দেন। এটিই প্রকৃত ইতিহাস যা সংবিধানে ফিরিয়ে আনা হবে।”সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহালের অঙ্গীকার ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকার এটি নির্মূল করেছিল এবং জুলাই সনদে আপত্তির কারণে এটি রাখা না হলেও বর্তমান সরকার এটি ফেরাতে বদ্ধপরিকর।: মন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে, বাকিটা এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে থাকার ওপর গুরুত্ব দিয়ে তিনি ১০০ সদস্য বিশিষ্ট একটি ‘উচ্চকক্ষ’ প্রবর্তনের কথা জানান, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে মনে করিয়ে দেন যে, ২০২৪-এর অভ্যুত্থান গুরুত্বপূর্ণ হলেও ১৯৭১-এর স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।