আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধবিরতিতে ইসরায়েলের সায়, তবে লেবাননে অভিযান থামাবে না নেতানিয়াহু

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে ইসরায়েল। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের পাশে আছে। তবে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব।ইসরায়েল জানিয়েছে, তারা এই সাময়িক হামলা স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন করে—যদি ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর সব ধরনের হামলা বন্ধ রাখে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন যে, এই যুদ্ধবিরতি লেবাননসহ সব অঞ্চলেই কার্যকর হবে। কিন্তু নেতানিয়াহুর কার্যালয় সেই দাবি নাকচ করে দিয়ে বলেছে, "এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়।" অর্থাৎ, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকবে।বিবৃতিতে আরও বলা হয়, ইরান যেন ভবিষ্যতে আর কোনো পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র হুমকি তৈরি করতে না পারে, যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টাকেও পূর্ণ সমর্থন দিচ্ছে ইসরায়েল।বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই দ্বিমুখী অবস্থান শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। একদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও অন্যদিকে লেবানন সীমান্তে সংঘাত বজায় থাকায় মধ্যপ্রাচ্যে পূর্ণ শান্তি ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে।আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের হামলা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে লেবানন ফ্রন্টে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার ইসরায়েলের সংরক্ষিত থাকবে।"