আন্তর্জাতিক

ব্রেকিং: মধ্যপ্রাচ্যে কূটনীতির পথ শেষ হয়ে আসছে, কাতারের ভয়াবহ সতর্কত

আকতার   নিউজ ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পথ দ্রুত সংকুচিত হয়ে আসছে বলে সতর্ক করেছে কাতার। মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে এটি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।আল-আনসারি স্পষ্ট করে বলেছেন, "কূটনৈতিক সমাধানের সুযোগ বা 'উইন্ডো' দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে।" তিনি সতর্ক করেন যে, সামরিক তৎপরতা যেভাবে বাড়ছে তাতে আলোচনার মাধ্যমে শান্তির পথ রুদ্ধ হয়ে পড়ছে।কাতার আশঙ্কা প্রকাশ করেছে যে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোনো পক্ষই জয়ী হবে না, বরং পুরো অঞ্চল এক ভয়াবহ সংকটে নিমজ্জিত হবে। বিশেষ করে বেসামরিক অবকাঠামো ও জ্বালানি কেন্দ্রে হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।কাতার জানিয়েছে যে, যুদ্ধের নামে বেসামরিক এবং জ্বালানি স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক জলপথ, কোনো কৃত্রিম খাল নয়। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল দেশের এখানে অবাধ চলাচলের অধিকার রয়েছে।এই সতর্কতা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আজ রাত ৮টার (ইটি) মধ্যে একটি চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছেন। ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী, এই সময়ের মধ্যে সমাধান না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। কাতারের এই আহ্বান মূলত শেষ মুহূর্তে একটি বড় ধরনের যুদ্ধ এড়ানোর আকুতি হিসেবে দেখা হচ্ছে।