বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

আন্তর্জাতিক

ব্রেকিং নিউজ বড় ঘোষণা ইরানের: সর্বোচ্চ নেতার নির্দেশে হামলা বন্ধ করল সব সামরিক ইউনিট

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

এক ঐতিহাসিক পদক্ষেপে সব সামরিক ইউনিটকে অবিলম্বে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় বুধবার (৮ এপ্রিল) এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি আসে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, "এটি যুদ্ধের শেষ নয়, তবে সেনাবাহিনীর সব শাখাকে সর্বোচ্চ নেতার আদেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে গোলাবর্ষণ বন্ধ করতে হবে।"মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হামলা বন্ধের নির্দেশ দিলেও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে যে, তাদের "হাত এখনো বন্দুকের ট্রিগারেই আছে"। শত্রুপক্ষ থেকে সামান্যতম ভুল করা হলে পুনরায় পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে। ইরান এই যুদ্ধবিরতির অংশ হিসেবে একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার মতো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।বিশেষজ্ঞদের মতে, ইরানের সামরিক কাঠামো বেশ বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ মাঠ পর্যায়ে পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। তবে সর্বোচ্চ নেতার এই সরাসরি হস্তক্ষেপ চলমান উত্তেজনা প্রশমনে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।