আন্তর্জাতিক

"ইরানের কঠোর হুঁশিয়ারি" বা "কেউ জীবিত ফিরবে না"

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

স্থল অভিযান হলে ‘শত্রুসেনাদের’ কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ার ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের উত্তজনা চরম পর্যায়ে পৌঁছানোর মাঝে এক ভয়ংকর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি ইরানি ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযান চালানোর চেষ্টা করা হয়, তবে আক্রমণকারী শত্রুসেনাদের একজনকেও জীবিত ফিরতে দেওয়া হবে না।বৃহস্পতিবার (২ এপ্রিল) তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জেনারেল হাতামি এই কড়া বার্তা দেন। তিনি বলেন, “যদি শত্রু কোনো স্থল অভিযানের দুঃসাহস দেখায়, তবে আমাদের লক্ষ্য হবে—তাদের কেউ যেন রণক্ষেত্র থেকে প্রাণ নিয়ে ফিরতে না পারে।” তিনি দেশটির সামরিক কমান্ডগুলোকে প্রতিটি মুহূর্ত সতর্ক থাকার এবং শত্রুর যেকোনো নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বার্তার পর ইরান এই কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প গত বুধবার এক ভাষণে বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে। এর প্রতিক্রিয়ায় ইরান তাদের সর্বাত্মক প্রতিরক্ষা ব্যবস্থার কথা জানান দিল। পেন্টাগনের একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের টানা বিমান হামলা সত্ত্বেও ইরানের মূল ক্ষেপণাস্ত্র শক্তি এবং ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’গুলো এখনো অক্ষত রয়েছে। এই সক্ষমতা কাজে লাগিয়েই ইরান এখন যেকোনো স্থল আক্রমণ প্রতিহত করার ছক কষছে।ইরানি সেনাপ্রধানের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জেনারেল হাতামি আরও বলেন, “আমাদের দেশের ওপর থেকে যুদ্ধের ছায়া সরাতে হবে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের জনগণ বিপদে থাকবে আর শত্রুরা নিরাপদ থাকবে—তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।