সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক

কূটনৈতিক চালে জয়ী ইরান? যুক্তরাষ্ট্রের ১০ দফা প্রস্তাব মেনে নেওয়ার দাবি

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের কূটনৈতিক সাফল্যের দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের দেওয়া ১০ দফা শান্তি প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলোতে এই তথ্য ফলাও করে প্রচার করা হয়। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রথমে এই প্রস্তাবগুলো পর্যাপ্ত নয় বলে নাকচ করলেও, শেষ পর্যন্ত যুদ্ধের ঝুঁকি এড়াতে এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় ইরানের শর্তগুলোতেই রাজি হতে হয়েছে।যদিও প্রস্তাবের সবকটি দফা এখনো জনসম্মুখে আনা হয়নি, তবে জানা গেছে এর মধ্যে রয়েছে—ইরানের ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং পারস্য উপসাগরে বিদেশি নৌবাহিনীর হস্তক্ষেপ বন্ধ করা। মঙ্গলবার যেখানে ট্রাম্প ইরানকে "মানচিত্র থেকে মুছে ফেলার" আল্টিমেটাম দিয়েছিলেন, সেখান থেকে সরে এসে আলোচনা শুরু করাকে ইরানের সামরিক সক্ষমতার প্রতি যুক্তরাষ্ট্রের নতি স্বীকার হিসেবে দেখছে তেহরান। ইরানের দাবি, এই ১০ দফা প্রস্তাবই হবে আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় শান্তি আলোচনার একমাত্র ভিত্তি। এর বাইরে কোনো বাড়তি শর্ত তারা মেনে নেবে না।ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তাদের সামরিক ইউনিটগুলোকে হামলা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে, তা এই ১০ দফা মেনে নেওয়ারই একটি সরাসরি ফল। তারা স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি চুক্তির কোনো একটি দফা লঙ্ঘন করে, তবে ইরান তাৎক্ষণিকভাবে তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।