আন্তর্জাতিক

ব্রেকিং: বাহরাইনে মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

আকতার   নিউজ ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। সোমবার (৬ এপ্রিল, ২০২৬) বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে তাদের সকল সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘শেল্টার-ইন-প্লেস’ অর্থাৎ নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে।: গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সামরিক উত্তেজনার জেরে এই সতর্কতা জারি করা হয়েছে। ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাধারণ মার্কিন নাগরিকদেরও দূতাবাসের কর্মীদের মতো নিরাপদ ভবনে থাকতে এবং জানালা থেকে দূরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস বিশেষভাবে সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। উদ্ভূত পরিস্থিতির কারণে মানামা দূতাবাস তাদের নিয়মিত কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।উল্লেখ্য, বাহরাইন বর্তমানে মার্কিন নাগরিকদের জন্য 'লেভেল ৩: ট্রাভেল অ্যাডভাইজরি' (ভ্রমণ পুনর্বিবেচনা) ক্যাটাগরিতে রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই তাদের অপ্রয়োজনীয় কর্মীদের বাহরাইন ত্যাগের অনুমতি দিয়েছে।