আন্তর্জাতিক

উত্তেজনা বাড়ার সাথে সাথে তেলের দামে ঊর্ধ্বগতি, এশিয়ার শেয়ারবাজারে লাল সংকেত

আকতার   কুমিল্লা প্রতিনিধি

৩০ মার্চ ২০২৬


| ছবি: 

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, এশিয়ার শেয়ারবাজারে ধস: ঘনীভূত হচ্ছে যুদ্ধের   মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান ডেস্ক:উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ফের আকাশচুম্বী হয়েছে, যার বিপরীতে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে দেখা দিয়েছে বড় ধরনের দরপতন।
সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। এটি গত ১৯ মার্চের পর তেলের সর্বোচ্চ বাজারমূল্য। ওই সময় তেলের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছেছিল।একই সাথে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ফিউচার্স-এর দরও ৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কায় এশিয়ার শেয়ারবাজারগুলোতে ধস নেমেছে। সোমবার লেনদেন শুরুর পর:
জাপানের নিক্কেই ২২৫ (Nikkei 225) সূচক পড়েছে ৪.৫ শতাংশ।
দক্ষিণ কোরিয়ার কসপি (KOSPI) সূচকে ৪ শতাংশের বেশি দরপতন হয়েছে।বাজার বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে যদি সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক না হয়, তবে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তেলের এই দাম বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে পণ্য পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা অনেক দেশকেই জরুরি অর্থনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য করছে।