বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক

‘জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

জাহাজ চলাচলে ইরানের নতুন পরিকল্পনা: ৩ শ্রেণিতে বিভক্ত বিশ্বের সব দেশবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন ও বিতর্কিত পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। তেহরানের এই নতুন পরিকল্পনায় বিশ্বের দেশগুলোকে তিনটি বিশেষ শ্রেণিতে ভাগ করা হয়েছে। মূলত ইরানের সঙ্গে দেশগুলোর কূটনৈতিক সম্পর্কের গভীরতার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে কোন দেশের জাহাজ কীভাবে এই রুট ব্যবহার করতে পারবে।তেহরান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশগুলোকে নিচে বর্ণিত তিনটি ভাগে ভাগ করা হয়েছে:এই শ্রেণির অন্তর্ভুক্ত দেশগুলোর কোনো জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না। তাদের জন্য এই রুটটি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই শ্রেণির দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে পারবে, তবে তাদের গুনতে হবে ‘উচ্চ ফি’। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ট্রানজিট ফি হিসেবে জাহাজ প্রতি প্রায় ২ মিলিয়ন ডলার পর্যন্ত দাবি করা হতে পারে। ৩ এই তালিকায় থাকা দেশগুলো কোনো ধরনের বাধা ছাড়াই স্বাধীনভাবে এই রুট ব্যবহার করার সুযোগ পাবে।সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পারস্য উপসাগরের প্রায় সব আরব দেশকে হয় ‘নিরপেক্ষ’ না হয় ‘শত্রু’ হিসেবে গণ্য করা হয়েছে। ফলে তাদের হয় মোটা অঙ্কের ফি দিতে হবে, নতুবা এই রুট ব্যবহারে সম্পূর্ণ বঞ্চিত হতে হবে।ইরান ইতিমধ্যে চীন, ভারত, পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোকে বিশেষ সুবিধায় জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। অন্যদিকে, মার্কিন ও ইসরায়েলি জাহাজগুলোর জন্য এই পথ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ চলাচলের ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।