আন্তর্জাতিক

লেবানন যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

লেবাননে চলমান যুদ্ধবিরতির সাথে সংগতি রেখে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ‘হরমুজ প্রণালি’ সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।জাহাজগুলো ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা কর্তৃক পূর্বনির্ধারিত এবং সমন্বিত রুট ব্যবহার করে চলাচল করবে।লেবাননে ১০ দিনের যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরান জানিয়েছে।ইরানের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে তিনি লিখেছেন, “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!”তবে ট্রাম্প একইসাথে স্পষ্ট করেছেন যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ এবং অন্যান্য নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যতক্ষণ না তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত কোনো সমঝোতা বা লেনদেন সম্পন্ন হয়।উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।