আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার মোদীর: দ্রুতই শীর্ষ বৈঠকের আভাস

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে খুব শিগগিরই দুই নেতার মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।সম্প্রতি ভারতে সফররত রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বন্ধুত্বের বার্তা পিএমও-র বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আন্তরিক শুভেচ্ছা পাঠিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে নিয়মিত সংলাপ ও যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি, রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।সূত্রমতে, ডেনিস মান্তুরোভের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী পুতিনের সাথে আগামীতে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন। মূলত বৈশ্বিক অস্থিতিশীলতা এবং ইউরেশীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে এই দুই প্রভাবশালী নেতার বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা বিশ্বের নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক অবিচল রয়েছে। জ্বালানি তেল ও প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে রাশিয়া বর্তমানে ভারতের অন্যতম প্রধান অংশীদার। প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা দুই দেশের অটুট বন্ধুত্বেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।