সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মাঝেই হরমুজ প্রণালি অতিক্রম করল কয়েকটি জাহাজ; শঙ্কা কাটেনি বিশ্ববাজারে

আকতার   নিউজ ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

যুদ্ধবিরতির মাঝেই হরমুজ প্রণালি অতিক্রম করল কয়েকটি জাহাজ; শঙ্কা কাটেনি বিশ্ববাজারেযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো রণকৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে কয়েকটি বাণিজ্যিক জাহাজ। দীর্ঘ এক মাস স্থবির থাকার পর গত বুধবার থেকে এই জলপথে সীমিত আকারে চলাচল শুরু হয়েছে। তবে ইসরায়েলের লেবানন হামলার প্রেক্ষাপটে এই রুটটি আবারও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।মেরিন ট্রাফিক এবং আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই গ্রিসের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘এনজে আর্থ’ (NJ Earth) এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘ডেটোনা বিচ’ (Daytona Beach) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজগুলো ইরানি নৌবাহিনীর সমন্বয়ে নির্ধারিত একটি বিকল্প রুট (লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে) ব্যবহার করে পার হয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্ভব হবে, তবে তা অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে হতে হবে। ইরান নতুন নিয়ম অনুযায়ী জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করে দিয়েছে এবং পুরনো কিছু রুটকে ‘বিপজ্জনক এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।যদিও কয়েকটি জাহাজ পার হয়েছে, কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের দুই প্রান্তে এখনও প্রায় ১,৪০০ জাহাজ আটকা পড়ে আছে। এই অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।শিপিং বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যতক্ষণ না এই যুদ্ধবিরতি স্থায়ী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক প্রবাহ ফিরে আসার সম্ভাবনা কম।