আন্তর্জাতিক

ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু

আকতার   ঢাকা

১৩ মার্চ ২০২৬


| ছবি: 

 

আন্তর্জাতিক ডেস্ক 

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ (ট্যাংকার প্লেন) বিধ্বস্ত হয়ে অন্তত চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়:

বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’। বিমানে থাকা আরও দুই ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে জোর তৎপরতা চালানো হচ্ছে।: প্রাথমিক তদন্তের বরাতে সেন্টকম দাবি করেছে, কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে এই দুর্ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে এটি বিধ্বস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার ঘটা এই দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। সেন্টকম জানিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান উপস্থিত ছিল। নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন