আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন তারেক রহমান

আকতার   নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী 'টাইম' ম্যাগাজিন ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 'লিডারস' বা নেতা ক্যাটাগরিতে তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছেটাইম ম্যাগাজিন তাদের বিশেষ প্রতিবেদনে তারেক রহমানের নাটকীয় রাজনৈতিক উত্তরণ এবং দীর্ঘ নির্বাসন শেষে তার দেশে ফেরার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছে। ম্যাগাজিনটি উল্লেখ করেছে:মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান দক্ষিণ-পশ্চিম লন্ডনের নিরিবিলি পরিবেশে নির্বাসিত জীবনযাপন করছিলেন। তবে ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ১৭ বছর পর দেশে ফিরে ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে তিনি দেশের নেতৃত্ব গ্রহণ করেন।তার এই বিজয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবেও দেখা হচ্ছে, যিনি তারেক রহমানের ঢাকা ফেরার মাত্র পাঁচ দিন পর মৃত্যুবরণ করেন।টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে তারেক রহমান তার শোককে শক্তিতে পরিণত করে ১৭ কোটি মানুষের দেশটিকে ঐক্যবদ্ধ করার এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিকে পুনরায় গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।সাময়িকীটিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই সমস্যাগুলো দ্রুত সমাধানের তাগিদ রয়েছে। টাইম ম্যাগাজিন তারেক রহমানের মন্তব্য উদ্ধৃত করে লিখেছে, "আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।"২০২৬ সালের এই প্রভাবশালী তালিকায় তারেক রহমানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহসহ বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা স্থান পেয়েছেন। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ আগামীর পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।