রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক

‘যিশুর মতো’ ছবি পোস্ট: তীব্র সমালোচনার মুখে সরিয়ে ফেললেন ট্রাম্প

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

 নিজেকে যিশু খ্রিস্টের আদলে উপস্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ থেকে ছবিটি মুছে ফেলতে বাধ্য হয়েছেন।ছবিটিতে ট্রাম্পকে যিশুর মতো সাদা আলখাল্লা পরিহিত অবস্থায় এক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে দেখা যায়। বিষয়টি খ্রিস্টধর্মের অলৌকিক নিরাময় ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এটি ধর্মীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল খ্রিস্টান অনুসারী ও বিভিন্ন রাজনৈতিক মহল একে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বা ‘ব্লাসফেমি’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান। ছবির বিষয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও ট্রাম্প নিজে দুঃখ প্রকাশ করেননি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্টো এ ঘটনার জন্য ‘ফেক নিউজ’ বা সংবাদমাধ্যমকে দায়ী করেন। ট্রাম্প দাবি করেন, “আমি ছবিটি পোস্ট করেছিলাম কারণ আমার মনে হয়েছিল এটি আমাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখাচ্ছে। রেড ক্রসের একজন কর্মী যেভাবে মানুষকে সুস্থ করে তোলেন, এটি তেমনই ছিল। মানুষ কেন একে অন্যভাবে দেখছে তা আমার বোধগম্য নয়।”বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কিত পোস্টটি এমন এক সময়ে করা হয়েছে যখন ক্যাথলিক পোপ চতুর্দশ লিও-এর সাথে ট্রাম্পের সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ইরান ইস্যুতে পোপের সাম্প্রতিক অবস্থানের কঠোর সমালোচনা করার পরপরই ট্রাম্প এই ছবিটি শেয়ার করেছিলেন।ছবিটি সরানোর কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সমালোচকরা বলছেন, জনমনে বিভ্রান্তি এড়াতেই চাপে পড়ে প্রেসিডেন্ট এই পোস্টটি মুছে ফেলেছেন।