আন্তর্জাতিক

বিশ্ব রাজনীতির নতুন মোড় কি তবে এখান থেকেই শুরু?

আকতার   নিউজ ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় শান্তি আলোচনায় যোগ দিচ্ছে বিশ্ব রাজনীতির দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বৈঠককে দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা।মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় নেতৃত্ব দেবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু (Donald Lu)। তার সাথে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকবে, যারা মূলত সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার ওপর গুরুত্ব দেবেন। এছাড়া আফগান ইস্যুতে স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন বিশেষ দূতেরও এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।অন্যদিকে, ইরান থেকে যোগ দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (Abbas Araghchi)। তেহরানের পক্ষ থেকে মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য এবং গ্যাস পাইপলাইন প্রকল্পের পাশাপাশি সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা বন্ধের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। ইরানের এই প্রতিনিধি দলে দেশটির নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।দীর্ঘদিন ধরে চলে আসা ইরান-যুক্তরাষ্ট্র বৈরিতার মাঝে পাকিস্তানের মাটিতে একই আলোচনায় দুই দেশের অংশগ্রহণকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে ইসলামাবাদ। বিশেষ করে সীমান্ত সমস্যা, শরণার্থী সংকট এবং অর্থনৈতিক করিডোর রক্ষায় এই আলোচনা দেশগুলোর জন্য অত্যন্ত জরুরি।বিশ্বের নজর এখন ইসলামাবাদের দিকে—এই শান্তি আলোচনা কি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শান্তির নতুন কোনো বার্তা বয়ে আনবে?