সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক

. তেলের বাজারে বড় ধস: ১০০ ডলারের নিচে নেমেছে অপরিশোধিত তেল

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। বুধবার (৮ এপ্রিল) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাল প্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯২.৩০ ডলারে দাঁড়িয়েছে।যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম প্রায় ১৬.৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৩.৮০ ডলারে নেমেছে।: গত ছয় বছরের মধ্যে এটি তেলের দামের একদিনে অন্যতম সর্বোচ্চ পতন। মঙ্গলবার পর্যন্ত তেলের বাজার তীব্র অনিশ্চয়তায় থাকলেও যুদ্ধবিরতির খবর আসার পরপরই এই নিম্নমুখী প্রবণতা শুরু হয়।ইরান আগামী দুই সপ্তাহের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চ নুমতি দেওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা কেটে গেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। পাকিস্তানের মধ্যস্থতায় এবং ইরানের সর্বোচ্চ নেতার সম্মতিতে সামরিক ইউনিটগুলোকে হামলা বন্ধের নির্দেশ দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছিলেন, তা স্থগিত করায় বড় ধরনের সরবরাহ ঘাটতির ভয় আপাতত দূর হয়েছ বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের এই পতন যদি স্থায়ী হয়, তবে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বিভিন্ন দেশে খুচরা পর্যায়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমতে শুরু করবে। এটি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমাতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।