আন্তর্জাতিক

ব্রেকিং নিউজ: তেহরানে ভয়াবহ হামলা, লক্ষ্যবস্তু বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ এলাকা

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। সোমবার (৬ এপ্রিল) ভোরে তেহরান বিশ্ববিদ্যালয়সহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় এই ব্যাপক আক্রমণ চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।: সোমবার স্থানীয় সময় ভোরে শক্তিশালী ড্রোন ও মিসাইল দিয়ে তেহরানের বিভিন্ন অংশে আঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরান বিশ্ববিদ্যালয় এলাকায় বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এছাড়া শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু সামরিক ও সরকারি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ও মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। রাজধানীজুড়ে বর্তমানে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে এবং সামরিক বাহিনী পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইরানের পক্ষ থেকে এই হামলাকে ‘চরম ধৃষ্টতা’ হিসেবে অভিহিত করা হয়েছে। গত কয়েক মাস ধরে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার এটি একটি বড় ধাপ। বিশেষ করে আইআরজিসি-র গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহতের কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের খোদ বিশ্ববিদ্যালয় এলাকায় এই হামলা চালানো হলো। বিশ্লেষকরা মনে করছেন, ইরানকে মানসিকভাবে দুর্বল করতেই এই কৌশলগত লক্ষ্যবস্তু বেছে নেওয়া হয়েছে।তেহরানে সরাসরি এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। এদিকে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।