আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নি

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের’ এক কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় জেনারেল মাজিদ খাদেমি শহীদ হয়েছেন। তবে হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে আইআরজিসি বিস্তারিত কিছু জানায়নি।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক বার্তায় এই হত্যাকাণ্ডের পর সন্তোষ প্রকাশ করে বলেছে, এটি ইরানের সামরিক গোয়েন্দা কাঠামোর জন্য একটি বিশাল ধাক্কা। উল্লেখ্য, ২০২৫ সালের জুনে সাবেক গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর মাজিদ খাদেমি তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের শীর্ষস্থানীয় এই গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইরানও আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ড্রোন-মিসাইল হামলা অব্যাহত রেখেছে।আজকের এই ঘটনার পর ইরান বড় ধরনের কোনো পাল্টা জবাব দেয় কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব।